| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে আহত ৩

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৫:২৪:১৭:অপরাহ্ন  |  ১০৯২৯৪৭ বার পঠিত
দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে আহত ৩

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর প্রামানিকপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ফাঁকা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ফিলিপনগর গ্রামের মৃত আলিম প্রামানিকের ছেলে সোহেল ও একই গ্রামের মৃত ওয়াসেদ আলীর ছেলে তৌফিকুলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে কয়েক মাস আগে তৌফিকুলের ভাই আসাদুল (৩৮) প্রতিপক্ষ সোহেলকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় সোহেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরই জের ধরে বৃহস্পতিবার রাতে তৌফিকুলের ছেলে রাসেল (৩৫) ও তার ভাই আসাদুল (৩৭) মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজারে একটি মিষ্টির দোকানে গেলে সোহেলের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ৩ জন আহত হন। আহত রাসেল ও আসাদুলকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে তৌফিকুলের লোকজন পাল্টা ধাওয়া দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হামলাকারীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত রাসেল ও আসাদুলকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’জন আহত হয়েছেন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪