রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করা হয়।
ইইউ দূতাবাসের শোকবার্তায় বলা হয়েছে, “শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।”
এদিকে মার্কিন দূতাবাসও হাদির মৃত্যুতে শোক জানিয়েছে। শোকবার্তায় বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।”
ওসমান হাদি গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। হাদি ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন।
রিপোর্টার্স২৪/আয়েশা