| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যদি লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে পারতাম: প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ২১:৫৭:১৯:অপরাহ্ন  |  ১০৮৬৬৩২ বার পঠিত
যদি লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে পারতাম: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার: যদি লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে পারতাম- এমন অনুভূতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর দেশের দুটি প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে লজ্জিত হয়ে তিনি এ কথা জানান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন। 

ফেসবুক পোস্টে প্রেস সচিব লেখেন, ‘গতকাল রাতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি বারবার আতঙ্কিত ও কান্নাজড়ানো সাহায্যের ফোনকল পেয়েছি। আমার সব বন্ধুদের উদ্দেশে বলতে চাই, আমি গভীরভাবে দুঃখিত যে আমি আপনাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছি। সাহায্য সংগঠিত করার জন্য যথাযথ ব্যক্তিদের কাছে আমি অসংখ্য ফোন করেছি, কিন্তু সেই সহায়তা সময়মতো পৌঁছায়নি।’

দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। একজন সাবেক সাংবাদিক হিসেবে আমি শুধু এটুকুই বলতে পারি-আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি লজ্জায় আমি মাটির নিচে ঢুকে যেতে পারতাম-এমনটাই অনুভূতি আমার।

প্রেস সচিব লেখেন, ‘ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে উদ্ধার করা এবং তারা নিরাপদে আছেন– এমন খবর পাওয়ার পর ভোর ৫টার দিকে আমি ঘুমাতে যাই। কিন্তু ততক্ষণে দুইটি সংবাদমাধ্যম দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪