| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে নিলো মেটা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ০৬:৩৩:০২:পূর্বাহ্ন  |  ১০৭০৮৩৮ বার পঠিত
ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে নিলো মেটা

রিপোর্টার্স২৪ডেস্ক: সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে মেটা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ আর দেখা যাচ্ছে না।

ইনকিলাব মঞ্চেরমুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে উসকানিমূলক একাধিক পোস্ট দেওয়া হয়। পরবর্তীতে ওই দুটি গণমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ২০ লাখের বেশি অনুসারী থাকা ইলিয়াস হোসেনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ও প্রায় ২২ লাখ ফলোয়ারের পেজ দুটিই মেটা সরিয়ে দিয়েছে।

এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪