| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএইচআরএফ-এর সভাপতি প্রতীক এজাজ, সম্পাদক মুজাহিদ শুভ নির্বাচিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ০৭:৩৩:১৪:পূর্বাহ্ন  |  ১০৯৫৩১১ বার পঠিত
বিএইচআরএফ-এর সভাপতি প্রতীক এজাজ, সম্পাদক মুজাহিদ শুভ নির্বাচিত

সিনিয়র রিপোর্টার: স্বাস্থ্যখাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রতীক ইজাজ (দেশ রূপান্তর) এবং সাধারণ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম শুভ (এখন টেলিভিশন)। নতুন কমিটি ২০২৫–২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

নবনির্বাচিত সহ-সভাপতি পদে হয়েছেন মোহাম্মদ আয়নাল হোসেন (সিটিজেননিউজ ২৪) ও মোহাম্মদ আল আমিন (ডেইলি সান)। যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক, দপ্তর ও প্রচার-প্রকাশনা সম্পাদকসহ কার্যনির্বাহী সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত নেতা দল বলেন, স্বাস্থ্যখাতের জটিলতা ও জনস্বার্থসংক্রান্ত ইস্যুতে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার করাই তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি সদস্যদের পেশাগত অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনকে আরও কার্যকর ও সক্রিয় করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪