| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির জানাজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে ৮৭০ আনসার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ১০:২৬:১৪:পূর্বাহ্ন  |  ৩৮২২৪৮ বার পঠিত
হাদির জানাজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে ৮৭০ আনসার

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জনসমাগমের কারণে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা নিশ্চিত করবে ৮৭০ জন আনসার।

সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনের সামনে জড়ো হওয়া ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত আনসার সদস্যদের জানাজা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।

নিরাপত্তা ব্যবস্থায় তিন শ্রেণির আনসার নিয়োজিত থাকবেন ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার এবং টিডিপি স্বেচ্ছাসেবক। মোট ৮৭০ জন সদস্য এই দায়িত্ব পালন করবে। এর বাইরে নিরাপত্তা তত্ত্বাবধানে থাকবেন ৪ জন পরিচালক, ৭ জন ডেপুটি পরিচালক এবং ১২ জন উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা।

আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী বলেন, আজকের জানাজা অনুষ্ঠানে ব্যাটালিয়ন আনসার থাকবেন ২৭০ জন, অঙ্গীভূত আনসার ৪০০ জন এবং টিডিপি স্বেচ্ছাসেবক ২০০ জন। আমাদের দায়িত্ব হলো সংসদ ভবনের পূর্ব পাশের মাঠকে সম্পূর্ণ নিরাপদ রাখা। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না এবং জনসাধারণ দেয়াল পেরিয়ে প্রবেশ করতে না পারে।

নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও স্থানীয় পুলিশ ও অন্যান্য সংস্থা জানাজায় অংশগ্রহণকারীদের সুষ্ঠু প্রবেশ ও নিয়ন্ত্রণ নিশ্চিত করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪