| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিল্পকলার সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ১০:৪৯:১০:পূর্বাহ্ন  |  ১০৭৩২৮৮ বার পঠিত
শিল্পকলার সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমি অনির্দিষ্টকালের জন্য তার সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় শোকের পাশাপাশি অনিবার্য কারণবশত শিল্পকলার সকল কার্যক্রম আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

শহীদ শরিফ ওসমান হাদি গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর সংবাদ ঢাকায় পৌঁছালে রাজধানী ও বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং ছায়ানটে ভাঙচুর করা হয়।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নেওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং আরও উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪