| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় গুরুতর আঘাত: এইচআরডব্লিউ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ১৪:২১:০৬:অপরাহ্ন  |  ১০৮৪৫২০ বার পঠিত
সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় গুরুতর আঘাত: এইচআরডব্লিউ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: দেশের শীর্ষ দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, এ ধরনের হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটি গুরুতর ও ভয়াবহ আঘাত।

শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ১৯ ডিসেম্বর বাংলাদেশে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। এসব সহিংস ঘটনা এমন এক সময়ে ঘটছে, যখন দেশটি দীর্ঘ স্বৈরশাসনের পর গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টায় রয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং চলমান রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের নাগরিক পরিসরকে ক্রমেই সংকুচিত করছে। এর ফলে নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়ছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল একটি জঘন্য অপরাধ। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে যেভাবে জনতার সহিংসতা ছড়িয়ে পড়েছে, তা নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষকে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উসকানি বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমেসাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী, এমনকি শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদেরও গুরুতর ঝুঁকির মুখে ফেলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪