ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকার ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
ঢাকার জার্মান দূতাবাস শনিবার জানায়, বাংলাদেশ ও এর জনগণের প্রতি সংহতি প্রকাশ করে শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোকের সম্মান জানাতে ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির দক্ষিণে হাদিকে সমাহিত করা হয়।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রিকশা যোগে ফকিরাপুল থেকে বিজয়নগরের দিকে যাওয়ার সময় শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। বেলা ২টা ২৪ মিনিটে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থা অবনতি হওয়ায় ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় শরিফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন।
রিপোর্টার্স২৪/এসসি