| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হান্নান মাসউদকে হত্যার হুমকিদাতা আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১২:৩০:২৪:অপরাহ্ন  |  ৩৫৮০০৯ বার পঠিত
হান্নান মাসউদকে হত্যার হুমকিদাতা আটক

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের দলীয় প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর নাম ইশরাত রায়হান ওরফে অমি। গতকাল শনিবার রাতে হাতিয়ার নন্দ রোড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, ইশরাত রায়হান হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম ওরফে আজাদ চেয়ারম্যানের ছেলে। এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদকে হুমকির বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১৮ ডিসেম্বর রাতে আবদুল হান্নান মাসউদের চাচা ও হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি উল্লেখ করেন, ‘ইশরাত রায়হান অমি’ ও ‘রূপক নন্দি’ নামের দুটি ফেসবুক আইডি থেকে সম্প্রতি এনসিপির এক কর্মীর মেসেঞ্জারে বার্তা পাঠানো হয়। এসব বার্তায় এনসিপির কেন্দ্রীয় নেতা আবদুল হান্নান মাসউদ ও তাঁর সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

হুমকির এসব বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। আবদুল হান্নান মাসউদের চাচা শামছল তিব্রিজ বলেন, ‘আমরা সাতজনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম, আশা করি পুলিশ সবাইকে আটক করবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

জিডিতে ইশরাত রায়হান ছাড়া যে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন রূপক নন্দী (২৫), আবদুল হালিম আজাদ (৪৬), প্রেম লাল (২৫), নুর হোসেন ওরফে রহিম (২৬), বাবু লাল (৩২) ও ওমর ফারুক (৩২)।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম প্রথম আলোকে বলেন, সাধারণ ডায়েরির পর থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হুমকির স্ক্রিনশট যাচাই-বাছাই শেষে শনিবার রাতে প্রধান অভিযুক্ত ইশরাত রায়হান ওরফে অমিকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪