| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন অফিসের দরজায় চিৎকার, হুমকি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৩:৪০:৩৯:অপরাহ্ন  |  ৩৭৬৬৪০ বার পঠিত
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন অফিসের দরজায় চিৎকার, হুমকি

রিপোর্টার্স২৪ ডেস্ক : ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন অফিসের মেইন গেটের সামনে এসে চিৎকার করে হুমকি দিয়ে গেছে কিছু লোকজন। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, ‘শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা নাগাদ তিনটি গাড়িতে করে কিছু লোক এসে বাংলাদেশ ভবনের গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ চিৎকার করে। বাংলা ও হিন্দি মিলিয়ে কিছু কথাবার্তা বলছে- হিন্দুদের নিরাপত্তা দিতে হবে; হাইকমিশনারকে ধরো। পরে তারা মেইন গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে। ওরা চিৎকার করে চলে গেছে- এতটুকুই আমি জানি।’

হাইকমিশনারকে হত্যার হুমকি দিয়েছে কিনা- জানতে চাইলে প্রেস মিনিস্টার বলেন, ‘হতে পারে। কথাগুলো হিন্দি-বাংলা মিলিয়ে বলেছে। ওখানে হিন্দু মেরে ফেললে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব, এ রকম কথাবার্তা বলেছে।’

জানা গেছে, এ ঘটনার পর রাতে হাইকমিশনার জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বসেন এবং এ বিষয়ে আলোচনা করেন। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা হাইকমিশনারকে জানান, ওরা এসে চিৎকার করে চলে গেছে, বাড়তি কিছু করেনি।

তথ্যসূত্র : 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪