| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতিরঝিলে ভাই–বোনের মৃত্যু, পুলিশের ধারণা খাবারের বিষক্রিয়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৬:১১:২৪:অপরাহ্ন  |  ৩১৫২৫৮ বার পঠিত
হাতিরঝিলে ভাই–বোনের মৃত্যু, পুলিশের ধারণা খাবারের বিষক্রিয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর হাতিরঝিল এলাকায় দুই ভাই–বোনের মৃত্যুর ঘটনায় পুলিশের প্রাথমিক ধারণা, খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। একই ঘটনায় শিশুদের বাবা–মাও অসুস্থ হলেও প্রাথমিক চিকিৎসায় তারা সুস্থ হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকার একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রোববার সকালে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন আফরিদা চৌধুরী (১০) ও ইলহাস চৌধুরী (১)। তারা কুমিল্লার কোতোয়ালি উপজেলার মুঘলটুলি গ্রামের মোসলে উদ্দিনের সন্তান। আফরিদা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর রাত আড়াইটার দিকে আফরিদা বমি করতে শুরু করে। পরে হাসপাতালে নেওয়া হলে শনিবার সকালে তার মৃত্যু হয়। অপরদিকে ১৪ মাস বয়সী ইলহাস শনিবার সকালে বমি করতে শুরু করে এবং মগবাজার কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খাবারে বিষক্রিয়া না অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

শিশুদের চাচা তৌহিদ আলম চৌধুরী জানান, গত ১৬ ডিসেম্বর আফরিদার জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্যরা বাইরে একটি রেস্টুরেন্টে খাবার খেয়েছিলেন। তবে কোন খাবার থেকে তারা অসুস্থ হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪