রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকার দেশের ৮টি বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব আশেকুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৩-এর অধীনে উল্লিখিত বিভাগগুলোর জন্য ট্রাইব্যুনাল স্থাপন করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এটি অবিলম্বে কার্যকর হবে।
গঠিত ট্রাইব্যুনালগুলো ও তাদের অধিক্ষেত্র:
ঢাকা- মেট্রোপলিটন এলাকাসহ ঢাকা বিভাগ
চট্টগ্রাম- মেট্রোপলিটন এলাকাসহ চট্টগ্রাম বিভাগ
সিলেট - মেট্রোপলিটন এলাকাসহ সিলেট বিভাগ
ময়মনসিংহ - ময়মনসিংহ বিভাগ
রাজশাহী - মেট্রোপলিটন এলাকাসহ রাজশাহী বিভাগ
রংপুর - মেট্রোপলিটন এলাকাসহ রংপুর বিভাগ
খুলনা - মেট্রোপলিটন এলাকাসহ খুলনা বিভাগ
বরিশাল - মেট্রোপলিটন এলাকাসহ বরিশাল বিভাগ
এই ট্রাইব্যুনালগুলো গুমের প্রতিরোধ, তদন্ত ও প্রতিকার কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করবে।
রিপোর্টার্স২৪/আয়েশা