| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না, মেসেজ ক্লিয়ার: ইসি সানাউল্লাহ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৮:১১:০৫:অপরাহ্ন  |  ৩৩৯৫৬০ বার পঠিত
সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না, মেসেজ ক্লিয়ার: ইসি সানাউল্লাহ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না, মেসেজ ক্লিয়ার। সন্ত্রাস দমনে অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে।’

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, যারা দস্যুতা করতে চায়, যারা আমার ভাইকে হত্যা করতে চায়, যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হবো না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। যারা আবেগ ব্যবহার করে অপকর্ম করেছে, তার প্রতিদান তারা পাবেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এমন বিষয়কে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশন। এখন থেকে মাঠপর্যায়ে যৌথবাহিনীর অভিযান চালু হবে। তারা অবৈধ অস্ত্র উদ্ধার, আটক শুরু করবে। পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪