| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ই-রিটার্নে ব্যাংকিং তথ্য যুক্ত হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৮:১১:৫২:অপরাহ্ন  |  ৩১৬০৬২ বার পঠিত
ই-রিটার্নে ব্যাংকিং তথ্য যুক্ত হচ্ছে: এনবিআর চেয়ারম্যান
ছবির ক্যাপশন: এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য অন্তর্ভুক্ত করা হবে।

রবিবার (২১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, ‘আয়কর ব্যবস্থাকে স্বচ্ছ ও সহজ করতে ই-রিটার্নে ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে। এছাড়া, রিটার্ন দাখিলের জন্য অ্যাপসও তৈরি করা হবে।’

তিনি আরও উল্লেখ করেন, রাজস্ব আয়ে তথ্যের কারচুপির ফলে বড় সমস্যা তৈরি হয়। পুরোপুরি অনলাইন ব্যবস্থায় রিটার্ন দাখিল হলে আদায় ও অডিট প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হবে এবং সরকারের আয়ও বাড়বে। চলতি ২০২৫-২৬ করবর্ষে ইতোমধ্যে ২৬ লাখের মতো রিটার্ন অনলাইনে দাখিল হয়েছে, যেখানে প্রতিদিন প্রায় ৫০ হাজার করদাতা রিটার্ন দিচ্ছেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪