| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিসেম্বরে ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ডলার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৯:১৮:৫৭:অপরাহ্ন  |  ১০৯৮৮১৫ বার পঠিত
ডিসেম্বরে ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ডলার
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ২১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৫০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে দৈনিক গড়ে এক হাজার ৩২৫ কোটি টাকা রেমিট্যান্স আসছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২১ কোটি ৫২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৮ কোটি ১৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ ডলার।

তুলনামূলকভাবে, গত নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার (প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা), অক্টোবর মাসে ২৫৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার ডলার, সেপ্টেম্বর মাসে ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪