| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোবিন্দগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৯:৪২:১১:অপরাহ্ন  |  ১০৮৬২৪৮ বার পঠিত
গোবিন্দগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার সেউজগাড়ি (সুইপার কলোনি) এলাকার মৃত উত্তম বাসফোরের ছেলে রোহিত বাসফোর (২০) এবং গাইবান্ধা সদর উপজেলার পিকে বিশ্বাস রোড (পুরাতন পোস্ট অফিস সংলগ্ন) এলাকার মৃত রঞ্জিত বাসফোরের ছেলে রাজ বাসফোর (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ–বাংলা ব্যাংকের সামনে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে সন্দেহজনকভাবে অবস্থান করা দুই যুবককে তল্লাশি করে তাদের পিঠব্যাগ থেকে মোট ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে রবিবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪