স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোটারদের সচেতন করতে আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’ প্রচারণা। বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভিডিওবার্তার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সরকারি তথ্য অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এই প্রচারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং গণভোট বিষয়ে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি