| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারা হেফাজতে বাড্ডা থানা ছাত্রলীগ নেতা নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ০৪:০৬:০৯:পূর্বাহ্ন  |  ১০৮১৬৩৯ বার পঠিত
কারা হেফাজতে বাড্ডা থানা ছাত্রলীগ নেতা নিহত

স্টাফ রিপোর্টার: কারা হেফাজতে ঢাকার বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বাবু মারা গেছেন। সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ জানিয়েছেন, গ্রেপ্তারের পর ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার-২ এ নেওয়া হয় ওয়াসিকুরকে। পরে একটি মামলায় তাঁর রিমান্ড মঞ্জুর হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করে।

পুলিশের কাছে হস্তান্তরের সময় কারাগারের ফটকে ওয়াসিকুর অজ্ঞান হয়ে যান। তাকে তৎক্ষণাৎ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরবর্তী প্রক্রিয়া ও তদন্তসংক্রান্ত তথ্য সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪