| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে:সিইসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৪:০৪:৩৫:অপরাহ্ন  |  ১০৮৯৭৯০ বার পঠিত
ভোটের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে:সিইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত কাছে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের মানুষ ও প্রার্থীদের মধ্যে ভয় ও সংশয়ও কমে যাবে।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট প্রেরণের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভাই-বোনদের ভোটের ব্যবস্থা করেছি। পাশাপাশি ভোটের কাজে নিয়োজিতরা এবং কয়েদিদের ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো ৫৪ বছর পর প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। এই পোস্টাল ব্যালট সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিতভাবে প্রেরণ করা হচ্ছে।

নাসির উদ্দিন আরও বলেন, পোস্টাল ব্যালটের মডেল ভবিষ্যতে আন্তর্জাতিক মানের উদাহরণ হয়ে দাঁড়াবে। কিছু ছোটখাট ভুল-ত্রুটি থাকলেও আমরা প্রথমবারের মতো এই প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। আগামী দিনে আরও উন্নয়ন ও সম্প্রসারণ হবে।

পোস্টাল ব্যালট প্রক্রিয়ার চ্যালেঞ্জের কথাও উল্লেখ করে তিনি বলেন, আমরা এই প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের সমস্যা মোকাবিলা করেছি এবং বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করেছি। যখন কোনো চ্যালেঞ্জ এসেছে, আমরা তা সমাধান করেছি। ভোট উৎসব হবে, ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানও সেই ভোট উৎসবের অংশ।

ভোটের পরিবেশ সম্পর্কে প্রশ্নের জবাবে সিইসি বলেন, দেশের সকল রাজনৈতিক দলসহ সবাই নির্বাচনের প্রতি উৎসাহী। সবাই দেশের মঙ্গলের জন্য এগিয়ে আসছে। ভোটের দিন যত এগোবে, ভয় তত কমবে এবং আইন-শৃঙ্খলাও আরও সুরক্ষিত হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪