বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে তিনি বাগেরহাটের খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
শুধু বাগেরহাটে নয়, সারাদেশে ধানের শীষের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে ধানের শীষ প্রতীক নিয়ে সরকার গঠন করবে এবং দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে যাবে।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। আমরা তার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া করেছি। আগামীকাল ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন এবং নেতা-কর্মীদের যে বার্তা দেবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব।
রিপোর্টার্স২৪/এসএন