| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মসিকে ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১৩:৩৯:২০:অপরাহ্ন  |  ৩৮৩ বার পঠিত
মসিকে ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ময়মনসিংহ নগরজুড়ে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নগরজুড়ে মশক নিধন কার্যক্রম সরাসরি সরজমিনে গিয়ে তদারকি করছেন মসিক প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নগরীর ৭ ও ৮ নম্বর ওয়ার্ড এলাকায় চলমান মশক নিধন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

এসময় মসিকের সচিব সুমনা আল মজীদ, প্রধান ভান্ডার কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এসকে দেবনাথ, স্যানিটারী কর্মকর্তা দীপক মজুমদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহিরুল হক, নির্বাহী প্রকৌশলী ( বিদ্যুৎ) জিল্লুর রহমান, সেনেটারী  ইন্সপেক্টর সাইফুল ইসলাম,স্বাস্থ্যকর্মীগনসহ মসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

জানা যায়, নগরীর ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে জনসচেতনেতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনোজ্জামান রোকন এর নেতৃত্বে  নগরীর বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪