| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে সুষ্ঠু ভোট প্রদানে আমরা বদ্ধপরিকর: ময়মনসিংহের জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৯:১৩:৩৯:অপরাহ্ন  |  ১০৮২৪৫৬ বার পঠিত
নির্বাচনে সুষ্ঠু ভোট প্রদানে আমরা বদ্ধপরিকর: ময়মনসিংহের জেলা প্রশাসক

তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবযোগদানকৃত ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের সঙ্গে তারাকান্দা উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি মন্তব্য করেন, “জুলাই সনদ রাষ্ট্রে পরিবর্তনের বড় হাতিয়ার এবং রাষ্ট্রের সুইচ বোর্ড।”

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়সহ সার্বিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তনের বড় সুযোগ রয়েছে। আমরা এটি বৃথা যেতে দিতে পারি না। রাষ্ট্রের অবকাঠামোগত গঠনের জন্য জুলাই সনদ অন্যতম। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।”

তিনি আরও জানান, প্রত্যেক ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে ভোট কেন্দ্রের রাস্তাঘাট ও অবকাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখার জন্য উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার খোঁজখবর নেন। নির্বাচনকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন। নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪