| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় বিএনপি প্রার্থীর মনোনয়ন ক্রয়, মিষ্টি বিতরণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৯:১৮:৪৪:অপরাহ্ন  |  ৩৩৫৪৫০ বার পঠিত
ভাঙ্গায় বিএনপি প্রার্থীর মনোনয়ন ক্রয়, মিষ্টি বিতরণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খানের মনোনয়ন পত্র ক্রয় করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম বাবুল খানের পক্ষে নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্রটি ক্রয় করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহিদুল ইসলাম খানের মনোনয়ন পত্র ক্রয় করার পর উপজেলা পরিষদ চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করেন।

উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে বলেন, “নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী পাঁচজনের বেশি নেতাকর্মী একত্রিত হয়ে মনোনয়ন পত্র ক্রয় করতে পারবেন না। আমরা আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের নেতার মনোনয়ন ক্রয় করেছি। ইনশাআল্লাহ, বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান বিজয়ী হবেন।” তারা আরও জানান, কমিশনের নির্ধারিত সময়ে বাবুল খানের মনোনয়ন পত্র জমা দেওয়া হবে।

ভাঙ্গা নির্বাচন অফিসার হোসনূল-অরা তীন সোফিয়া  জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা বাবুল খানই প্রথম মনোনয়ন পত্র ক্রয় করেছেন। আগামী ২৯ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪