| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গানম্যান পেতে আবেদন করেছেন যারা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৯:২২:১৫:অপরাহ্ন  |  ১০৮৫৮৯৪ বার পঠিত
গানম্যান পেতে আবেদন করেছেন যারা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: শুধু রাজনৈতিক ব্যক্তিরাই কি গানম্যান পাচ্ছেন,এমন প্রশ্নের জবাবে নির্দিষ্ট কারও নাম প্রকাশ না করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডিজিএফআই, এনএসআই ও এসবিসহ গোয়েন্দা সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের একটি তালিকা করেছে। সেই তালিকা অনুযায়ী অনেককে গানম্যান দেওয়া হয়েছে। তবে অনেকে ব্যক্তিগত কারণে গানম্যান নিতে চাননি বলেও জানান তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

এ ছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের জন্যও গানম্যান দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এর বাইরে বেশ কয়েকজন রাজনীতিক ও সম্ভাব্য সংসদ-সদস্য প্রার্থী গানম্যান ও ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ সদস্য নিয়োগ চেয়ে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।

এ ছাড়া জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহম্মেদ সেখের জন্যও নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার ঝুঁকি বিশ্লেষণ ও পুলিশের সক্ষমতা বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হচ্ছে। পর্যাপ্ত ফোর্সের অভাবে সবাইকে গানম্যান দেওয়া সম্ভব না হলেও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪