| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি নেতাকে গুলি, কুষ্টিয়ায় বিজিবি’র ৮টি বিশেষ চেকপোস্ট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৯:২২:২৮:অপরাহ্ন  |  ১০৬০৪০৯ বার পঠিত
এনসিপি নেতাকে গুলি, কুষ্টিয়ায় বিজিবি’র ৮টি বিশেষ চেকপোস্ট

কুষ্টিয়া প্রতিনিধি : খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক ও শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে গুলিবর্ষণের ঘটনার পর কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অপরাধীরা যাতে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত অঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছে।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ মেহেরপুর জেলার গাংনী ও কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্ত এলাকায় নজরদারি ও পাহারা জোরদার করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অপরাধীদের দেশত্যাগ ঠেকাতে সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নজরদারি নিশ্চিত করা হয়েছে। এর অংশ হিসেবে কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোট ৮টি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় টহল কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। এছাড়াও সীমান্ত দিয়ে চলাচলকারী সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে দুষ্কৃতকারীদের আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, “এই জঘন্য অপরাধে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর বিজিবির নির্দেশনায় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪