| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে ৫টি আসনে ২৪ জনের মনোনয়ন সংগ্রহ, দুটি আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ২২:৩২:২৩:অপরাহ্ন  |  ৩২৬৭৭৭ বার পঠিত
গাজীপুরে ৫টি আসনে ২৪ জনের মনোনয়ন সংগ্রহ, দুটি আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী
ছবির ক্যাপশন: ছবি:গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে সোমবার পর্যন্ত মোট ২৪ জন প্রার্থী তাদের মনোনয়ন সংগ্রহ করেছেন। তফসিল ঘোষণার পর থেকে আজ সোমবার (২২ ডিসেম্বর) পর্যন্ত বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তবে তাদের মধ্যে গাজীপুরের দুটি আসনে বিএনপির দু'জন বিদ্রোহী প্রার্থীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুর-১ সংসদীয় আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মো: মজিবুর রহমান, বিএনপি’র বিদ্রোহী ও জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী, জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মো: শাহ আলম বকশি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রুহুল আমিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে আরো মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর বড় ভাই চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, আতিকুল ইসলাম, ইমারত হোসাইন খান।

গাজীপুর-২ সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন পাঁচজন। তাদের মধ্যে আছেন বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো: সালাউদ্দিন সরকার, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ হোসেন আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাওলানা এম এ হানিফ সরকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে আরো মনোনয়ন সংগ্রহ করেছেন মোহাম্মদ জিয়াউল কবির।

গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে চারজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন, জামায়াতের প্রার্থী মো: জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আলমগীর হোসাইন, বিএনপি নেতা ইজাদুর রহমান চৌধুরী ও আশিকুল ইসলাম পিয়াল।

গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে চারজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. সালাহউদ্দিন আইউবী। এছাড়াও আছেন এম এ হাশেম ও মোহাম্মদ শফিউল্লাহ।

গাজীপুর-৫ (কালীগঞ্জ) সংসদীয় আসনে চারজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তার মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন, মো: আল আমিন দেওয়ান, মো: সোহেল মিয়া ও আজম খান।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গাজীপুর-১ (কালিয়াকৈর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে তানভীর আহমেদ সিদ্দিকীর দুই ছেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এক ছেলে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব। ফলে এ আসন এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বেশ কয়েকদিন যাবত স্থানীয় বিএনপির একাংশ আন্দোলন করে যাচ্ছিল।

অপরদিকে,গাজীপুর-২ আসনেও বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গাজীপুর-২ সংসদীয় আসনটি ইতিপূর্বে নির্বাচন কমিশন আলাদা করে দুটি গাজীপুর-২ ও গাজীপুর-৬ আসন হিসেবে ঘোষণা করেছিল। তখন সালাউদ্দিন সরকার গাজীপুর-৬ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু পরবর্তীতে উচ্চ আদালত গাজীপুর-৬ আসন বিলুপ্ত করে গাজীপুরে পূর্বের পাঁচটি আসন বহাল রাখে এবং ৬ আসনের অধিকাংশ এলাকা গাজীপুর-২ আসনের সাথে একীভূত করা হয়। প্রস্তাবিত ৬ আসন বিলুপ্ত হওয়ার পর ৬ আসনের প্রার্থী সালাউদ্দিন সরকার এখন দুই আসনের বিদ্রোহী প্রার্থী হলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪