| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুষ্ঠু নির্বাচন চাইলে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেই হবে: আইরিন খান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ২৩:০৮:০৮:অপরাহ্ন  |  ১০৫৮৬৪৪ বার পঠিত
সুষ্ঠু নির্বাচন চাইলে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেই হবে: আইরিন খান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জাতিসংঘের বিশেষ দূত আইরিন খান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যদি একটি সুষ্ঠু, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায়, তবে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের জন্য অপরিহার্য।

সোমবার(২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে আইরিন খান বলেন, দিনদুপুরে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই ঘটনা সমাজে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর মূল উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমকে ভয় দেখানো। এসব ঘটনায় সরকারকে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনা করে নেপথ্যের দায়ীদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

জাতিসংঘের এই বিশেষ দূত আরও বলেন, এসব হামলা ছিল এক ধরনের উসকানি। এই উসকানির পেছনে কারা রয়েছে, তা উদ্‌ঘাটন করে জনসমক্ষে প্রকাশ করা সরকারের দায়িত্ব। জনগণের ক্ষোভকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যেভাবে ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর হামলা চালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, এসব হামলার মাধ্যমে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মীদের ভীত করার চেষ্টা করা হয়েছে, যা গণতান্ত্রিক সমাজের জন্য হুমকি।

আইরিন খান বলেন, এই অন্তর্বর্তী সরকার যদি একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে চায়, তবে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪