সিনিয়র রিপোর্টার: খুলনায় জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় পুলিশ ১২ ঘণ্টার মধ্যেই আলোচিত নারী তনিমা ওরফে তন্বীকে আটক করেছে। সোমবার (২২ ডিসেম্বর) রাতেই মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। তবে আটক ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।
ঘটনার আগে সোমবার পৌনে ১১টার দিকে সোনাডাঙ্গা থানা এলাকায় মোতালেব শিকদার (৪২) গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, আশঙ্কামুক্ত।
ভুক্তভোগী ও এনসিপি নেতাদের দাবি, গুলি নগরীর গাজী মেডিক্যাল কলেজের সামনে ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল নগরীর ১০৯ মজিদ সরণীর ‘মুক্তাহাউজ’ নামে একটি বাসার নিচতলায়। সেখানে গুলির খোসা, মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, মাদক ও চাঁদাবাজি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।
রিপোর্টার্স২৪/এসসি