| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যথাসময়ে নির্বাচন হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ০০:১৯:৪২:পূর্বাহ্ন  |  ১০৯৪৯৫০ বার পঠিত
যথাসময়ে নির্বাচন হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন যথাসময়ে আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, জাতি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনের সময় চুরি করা হয়েছিল।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সারজিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

ড. ইউনূস জানান, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকরা নির্বাচনি প্রক্রিয়া ব্যাহত করার জন্য কয়েক মিলিয়ন ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উসকে দিচ্ছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রায় ৫০ দিন সময় আছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই এবং এটিকে অসাধারণ করে তুলতে চাই।

আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪