| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়নপত্র সংগ্রহ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ০১:৩২:১৮:পূর্বাহ্ন  |  ৩০৯৭১৯ বার পঠিত
নওগাঁ-৩ আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়নপত্র সংগ্রহ

নওগাঁ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফজলে হুদা বাবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বদলগাছী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন।

ফজলে হুদা বাবুল বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার নান্নু, মহাদেবপুর উপজেলার ধানের শীষের সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক শহিদুল ইসলাম, বদলগাছী উপজেলা বিএনপির উপদেষ্টা আতোয়ার রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফজলে হুদা বাবুল বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম চালানোর আহ্বান জানান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪