| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটার উদ্বুদ্ধকরণ জোরদারের নির্দেশ তথ্য উপদেষ্টার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ০৫:৪৩:২৭:পূর্বাহ্ন  |  ১০৫৬৫৮৫ বার পঠিত
ভোটার উদ্বুদ্ধকরণ জোরদারের নির্দেশ তথ্য উপদেষ্টার

রিপোর্টার্স২৪ডেস্ক: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও প্রচার কার্যক্রম আরও জোরদার করতে জেলা তথ্য অফিসারদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২২ ডিসেম্বর) জেলা তথ্য অফিসারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, সুনির্দিষ্ট প্রচার সূচি তৈরি করে নির্বাচন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে কার্যকর প্রচার নিশ্চিত করতে হবে। এতে সরকারি অর্থ সাশ্রয় ও ফলপ্রসূ প্রচার সম্ভব হবে।

জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।

সভায় জানানো হয়, গণযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে ৬৪ জেলা ও চার উপজেলা তথ্য অফিস নিবিড় প্রচার চালাচ্ছে। প্রথমবারের ভোটার, তরুণ, নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভোটারদের উদ্বুদ্ধ করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া ‘ভোটালাপ’ ও ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচির মাধ্যমে গণভোট বিষয়ে ডেমোনস্ট্রেশন দেখানো হবে।

মতবিনিময় সভায় ৬৮ জেলার তথ্য অফিসের প্রধানরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪