| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন সামনে রেখে আজ ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ০৯:২৮:২৪:পূর্বাহ্ন  |  ১০৭২১৬৮ বার পঠিত
নির্বাচন সামনে রেখে আজ ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক
ছবির ক্যাপশন: নির্বাচন সামনে রেখে আজ ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদারে মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এ ব্রিফিং শুরু হবে। এতে দেশের সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার। পাশাপাশি নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে ব্রিফিংয়ে অংশ নেবেন।

এ ছাড়া সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরাও ব্রিফিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)।

ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্রিফিংয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, প্রশাসনিক সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য দিকনির্দেশনা দেওয়া হবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে যাতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়েও কঠোর নির্দেশনা আসতে পারে এই বৈঠক থেকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪