স্টাফ রিপোর্টার: রাজধানীর বাবুবাজারের ১৪ তলা হাজি টাওয়ারে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস সদর দফতর জানায়, খবর পাওয়া মাত্রই সকাল ৬টা ৪৫ মিনিট থেকে আগুন নেভানোর কাজ শুরু করা হয়।
প্রায় ৯টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এসব ইউনিটের মধ্যে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজারের ৫টি ও সূত্রাপুরের ২টি ইউনিট অন্তর্ভুক্ত ছিল।
সকাল ৮টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সদর দফতর ঘটনাটি নিশ্চিত করেছে।
রিপোর্টার্স২৪/বাবি