| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় অপহরণের পর লোটো শোরুম মালিকের লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৩:০৪:৫৪:অপরাহ্ন  |  ১০৯১৮৯৪ বার পঠিত
বগুড়ায় অপহরণের পর লোটো শোরুম মালিকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের কয়েক ঘণ্টা পর লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। দুপচাঁচিয়ার পাশের উপজেলা আদমদীঘীর কুমাড়পাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে দুপচাঁচিয়া উপজেলার লোটো শোরুমের সামনে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস এসে থামে। গাড়িটি থেকে মুখ ঢাকা চারজন ব্যক্তি নেমে আসে। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুমের ভেতরে ঢুকে পিন্টুকে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনেন। পরে বাইরে অপেক্ষমাণ সহযোগীদের সহায়তায় তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘী উপজেলার দিকে চলে যায়।

ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল এবং তারা দ্রুততার সঙ্গে অপহরণ করে পালিয়ে যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪