| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিপু হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৩:৫০:৫৬:অপরাহ্ন  |  ১০৫৯১৪৫ বার পঠিত
দিপু হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি : ভালুকায় দিপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যাসহ সাম্প্রদায়িক সহিংসতা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ হয়। সমাবেশ শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা।

এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি রঞ্জিত কুমার দে’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্তি পণ্ডিত ভজন। আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক খগেন চন্দ্র মণ্ডল এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তাপস রাজবংশীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্যে সত্যেন কান্তি পণ্ডিত ভজন প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দিপু হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মব সন্ত্রাসের নামে চলমান নৈরাজ্য বন্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ৫ আগস্টের মতো জোরালো আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪