বেনাপোল প্রতিনিধি : বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রম। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টদের মৌখিকভাবে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন