| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের দেশে ফেরা

বিমানবন্দরসংলগ্ন এলাকায় কারখানা বন্ধের পরামর্শ বিজিএমই’র

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৫:৪৫:৩৯:অপরাহ্ন  |  ১০৮৫০৩৩ বার পঠিত
বিমানবন্দরসংলগ্ন এলাকায় কারখানা বন্ধের পরামর্শ বিজিএমই’র
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগমের আশঙ্কা থাকায় কিছু এলাকায় রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

সোমবার বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা এক নোটিশে এই পরামর্শ দেওয়া হয়। নোটিশে উত্তরা (পূর্ব ও পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ এবং আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানা মালিকদের বৃহস্পতিবার কারখানা বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, তারেক রহমান বাংলাদেশ বিমানে করে বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এ উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের সড়কগুলোতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে পারে। ফলে উল্লিখিত এলাকাগুলোতে শ্রমিকদের যাতায়াত এবং আমদানি-রপ্তানির মালামাল পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে সার্বিক বিষয় বিবেচনা করে সংশ্লিষ্ট কারখানাগুলোর শ্রমিকদের যাতায়াত এবং পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে কারখানা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। প্রয়োজনে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবারের পরিবর্তে আগে বা পরে অন্য কোনো একদিন দায়িত্ব পালনের ব্যবস্থা রেখে ওই দিন কারখানায় ছুটি দেওয়া যায় কি না, তা বিবেচনার কথাও বলা হয়েছে।

এ ছাড়া জরুরি আমদানি-রপ্তানিকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে বিজিএমইএ কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪