| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৬:১০:০৭:অপরাহ্ন  |  ১০৬৯৯৯২ বার পঠিত
আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, “হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই- আপনি যা বলেছেন, তা বলার এখতিয়ার আপনার নেই। বিচার বিভাগ স্বাধীন। আপনি প্রধান বিচারপতিকে জামিন কমাতে বা বাড়াতে নির্দেশ দিতে পারেন না।”

তিনি আরও বলেন, “আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনজীবী সমাজ যদি রাজপথে নামে, আপনার মসনদ কেঁপে যাবে- আপনি আপনার চেয়ারে বসে থাকতে পারবেন না।”

বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মো. খোরশেদ আলম বলেন, ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে দেওয়া আইন উপদেষ্টার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও রাজনৈতিকভাবে দায়িত্বজ্ঞানহীন। 

তিনি বলেন, দেশের বিচার বিভাগ ও আইনজীবী সমাজকে বিতর্কিত করার উদ্দেশ্যেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। সমাবেশ থেকে অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে আইনজীবীরা কোর্ট প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত মিছিল বের করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ঢাকা বার ইউনিটের সদস্য সচিব নিহার হোসেন ফারুক, সহসভাপতি আব্দুর রাজ্জাক ও শহীদুজ্জামান, ট্রেজারার আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র এজিএস জহিরুল হাসান মুকুল, সাংস্কৃতিক সম্পাদক নুরজাহান বেগম বিউটি, লাইব্রেরি সম্পাদক নারগিস পারভীন মুক্তি, অফিস সেক্রেটারি মো. আনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন জসিম, খন্দকার হযরত আলীসহ বারের প্রবীণ, সিনিয়র ও বিভিন্ন স্তরের আইনজীবী নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪