| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১০:২৯:০৭:পূর্বাহ্ন  |  ১৭৮৬১১৯ বার পঠিত
ফরিদগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওল বিলসংলগ্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অনুরোধের কারণে অপরাধী ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি এবং তাঁর ছবি ঝাপসা করে গণমাধ্যমে পাঠানো হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছিল এবং এতে কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছিল। এ প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে মাটি কাটার যন্ত্র (বেকু) সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ সার্বিক সহযোগিতা করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪