| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে বিদেশ নেওয়ার কথা বলে ভাইয়ের সঙ্গে ভাইয়ের প্রতারণা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৭:১৩:২৮:অপরাহ্ন  |  ৩২৪৩৮২ বার পঠিত
শেরপুরে বিদেশ নেওয়ার কথা বলে ভাইয়ের সঙ্গে ভাইয়ের প্রতারণা
ছবির ক্যাপশন: অভিযুক্ত সুমন

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উদলাকুচি গ্রামের মোঃ আদম আলীর বড় ছেলে ওমান প্রবাসী সুজন মিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন সৎ ছোট ভাই রিপন মিয়া (৩৫)।

অভিযোগ ওঠেছে, রিপন মিয়ার সৎ ভাই ওমান প্রবাসী সুজন মিয়া তাকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে নন্নী বাজার সংলগ্ন রাস্তার পাশে একখন্ড সাড়ে চার শতাংশ জমি নামমাত্র ৬ লক্ষ টাকায় লিখে নেয়। পরবর্তীতে তাকে ইতালি নিয়ে যাননি।

বড় ভাই সুজন মিয়ার স্ত্রী লাভলী খাতুন মুঠোফোনে বলেন, “রিপন টাকার বিনিময়ে জমি বিক্রি করেছে। বিদেশে নেওয়ার কথা বলে জমি লিখে নেওয়া ঠিক হয়নি।”

রিপনের বাবা আদম আলী বলেন, “সুজন আমার বড় ছেলে। সে আমাকে না জানিয়ে গোপনে রিপনের কাছ থেকে জমি লিখে নিয়ে তাকে পথে বসিয়েছে। তাকে ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে এই কাজ করেছে। এমনকি আমাকেও সে হত্যার হুমকি দিয়েছে।”

নন্নীর স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, “সুজন ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে রিপনের কাছ থেকে জমি লিখে নেওয়ার কথা সঠিক। আমি জমি দলিল করার সময় সাক্ষী ছিলাম। সুজন মিয়া রিপনকে মাত্র ২ লক্ষ টাকা ও মোটরসাইকেল দিয়ে জমি লিখে নেয়। পরে সে তার কথা রাখেনি।”

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক হান্নান বলেন, “রিপন মিয়ার কাছ থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি। জিডি হিসেবে তা গ্রহণ করে কোর্টে পাঠানো হয়েছে। কোর্ট তদন্তের নির্দেশ দিলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪