| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশত্যাগ নিষেধাজ্ঞায় আতঙ্কিত নই, অপপ্রচার চালানো হচ্ছে :ড. জালাল উদ্দিন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১১:৪৫:২১:পূর্বাহ্ন  |  ১৮৩৫৯৭৬ বার পঠিত
দেশত্যাগ নিষেধাজ্ঞায় আতঙ্কিত নই, অপপ্রচার চালানো হচ্ছে :ড. জালাল উদ্দিন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি নির্বাচনে এই গুজব কোনো প্রভাব ফেলবে না এবং দলের নেতাকর্মীদের গুজবে কান না দিতে আহ্বান জানান।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) মতলব দক্ষিণ উপজেলার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাকে মনোনয়ন দেওয়ায় স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। অভিযোগগুলো হলো মামলা, ব্যাংক হিসাব জব্দ এবং বিদেশে নিষেধাজ্ঞা যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।

তিনি জানান, এই গুজব তার নির্বাচনী কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা কাজ আরও জোরেশোরে চালিয়ে যাবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪