| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লংগদুতে বিজিবির অভিযানে বিপুল অবৈধ গোলকাঠ জব্দ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৭:৪৭:৫৩:অপরাহ্ন  |  ৩৩০৪৬৫ বার পঠিত
লংগদুতে বিজিবির অভিযানে বিপুল অবৈধ গোলকাঠ জব্দ

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ করা হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলার রাঙ্গীপাড়া ইউনিয়নের ঠেকাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডারের নির্দেশে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার কে এইচ এম গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১৩ ঘনফুট (সিএফটি) সেগুন কাঠ ও ১০ সিএফটি গামারী কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৪১ হাজার টাকা।

এ বিষয়ে রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসসি জানান, অবৈধভাবে বনজ সম্পদ নিধনের ফলে পরিবেশ ও বনাঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে কাঠ পাচার প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪