| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে এম এ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৮:১৪:৩১:অপরাহ্ন  |  ১০৯১৮৩১ বার পঠিত
বাগেরহাটে এম এ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব গণজমায়েতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সমশের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক ডালিম ফকির, মহিলা দলের সাধারণ সম্পাদক নারগিস আক্তার ইভা, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোস্তাহিদুল আলম রবি, অ্যাডভোকেট হিরোক মিনা সহ শত শত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

গণজমায়েতে বক্তারা বলেন, “জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম বিগত ১৭ বছর ধরে বাগেরহাটে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। তিনি অসংখ্য হামলা ও মামলার শিকার হয়েছেন এবং জেল খেটেছেন। আমরা চাই, এম এ সালামকে মনোনয়ন দেওয়া হোক।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪