| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১৯:২২:২৬:অপরাহ্ন  |  ১০৮০১৬৭ বার পঠিত
বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জাতীয় নিরাপত্তা ও নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বেবিচকের ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ। তা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণের সময় তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া অনুমতি ছাড়াই বিমানবন্দরের ভেতরে ড্রোন উড়িয়ে ছবি ধারণ করে।

বেবিচক জানায়, এ ধরনের ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে। এ কারণে বিমানবন্দর ও আশপাশের এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সর্বসাধারণকে ড্রোন না ওড়ানোর জন্য কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪