নীলফামারী প্রতিনিধি: সোমবার মধ্যরাতে নীলফামারীর সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকায় থাকা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙে ভল্ট চুরির ঘটনা ঘটে। এর পরদিন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চুরি যাওয়া ভল্টটি পাওয়া গেছে নীলফামারীর একটি পুকুরে। পরে নীলফামারী থানার পুলিশ মিনি আয়রন ভল্টটি উদ্ধার থানায় নিয়ে যায়।
ওইদিন দুপুরে পুকুরে ভল্ট দেখে কৌতুহল সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে। পরে পুলিশ এসে সেটি নিয়ে যায়।
এর আগে সোমবার মধ্যরাতে সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকায় থাকা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙে লকার চুরি হওয়ার ঘটনা ঘটে। ডাচ বাংলা ব্যাংক সৈয়দপুর শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ভল্টটি আমাদের। গেল রাতে দুর্বৃত্তরা এটিএম বুথে ঢুকে এটি ভেঙে নিয়ে যায়। তবে ওই ভল্টে কোনো টাকা থাকে না। এটিএম কার্ড ছাড়াও ব্যাংকিং অন্যান্য কাগজপত্র ছিল সেখানে।
বিষয়টি জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ভল্টটি উদ্ধার করা হয়েছে। সেখানে কোনো টাকা ছিল না বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। শুধু দুটি ডেভিট কার্ড ছিল। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
রিপোর্টার্স২৪/ধ্রুব