| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাইকমিশনের নিরাপত্তায় দিল্লির আশ্বাসের বাস্তব প্রতিফলন চায় ঢাকা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ২০:১৭:২৪:অপরাহ্ন  |  ৩৬৭১৩৭ বার পঠিত
হাইকমিশনের নিরাপত্তায় দিল্লির আশ্বাসের বাস্তব প্রতিফলন চায় ঢাকা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ভারতে বাংলাদেশের মিশন ও ভিসা সেন্টারে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ভারতের দেওয়া আশ্বাসের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন চেয়েছে ঢাকা। 

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন ও শিলিগুড়ির ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহাবুবুল আলম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখার যে আশ্বাস ভারত দিয়েছে, ঢাকা তার দ্রুত ও কার্যকর প্রতিফলন দেখতে চায়।

তিনি জানান, হাইকমিশনার তলবের সময় বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়েছে। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়। বাংলাদেশ আশা করছে, এই আশ্বাস দ্রুত কার্যকর পদক্ষেপে রূপ নেবে।

ভারতে বাংলাদেশের বিভিন্ন মিশনে ভিসা সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে মুখপাত্র বলেন, নিরাপত্তাজনিত কারণে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ও আগরতলার সহকারী হাইকমিশনে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রও সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪