| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বর্ণ চুরির টাকায় কেনা রয়েল এনফিল্ডসহ ৪ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ২৩:১৮:২৭:অপরাহ্ন  |  ৩২৩২১২ বার পঠিত
স্বর্ণ চুরির টাকায় কেনা রয়েল এনফিল্ডসহ ৪ জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: নাহার বিল্ডিংয়ের ৭ম তলায় দুর্ধর্ষ চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর কোতোয়ালী থানারধীন আসকারদীঘির পূর্ব পাড়ের কাঁচাবাজারের গলির রিচ নাহার বিল্ডিংয়ের ৭ম তলায় দুর্ধর্ষ চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি (পশ্চিম) পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চোরাই স্বর্ণ বিক্রির টাকায় কেনা ১টি রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

সোমবার, ২২ ডিসেম্বর  সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে ও আনোয়ারা থানা এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো জসিম (৪৩), মোস্তাকিন হোসেন মিঠু (৪২),  মো. সালাউদ্দিন (৩৮) ও মো. ইসমাইল (৩০)।

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান।

তিনি বলেন, গত ৫ ডিসেম্বর রিচ নাহার বিল্ডিংয়ের ৭ম তলায় চুরির ঘটনা ঘটে। এসময় চোরেরা বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গত ১৬ ডিসেম্বর ভিকটিম পূরবী বিশ্বাস বাদী হয়ে কোতোয়ালী থানায় লিখিত এজাহার করেন। এরপর গোয়েন্দা পুলিশ ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং আশ-পাশের এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে দেখা যায়, ৩ থেকে ৪ জন লোক ওই বাসার আশপাশে ঘোরাঘুরি করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪