| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে নিহত জুলাইযোদ্ধার বাড়িতে ইউএনও

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ২৩:৩৮:২০:অপরাহ্ন  |  ১০৫৮১০০ বার পঠিত
শেরপুরে নিহত জুলাইযোদ্ধার বাড়িতে ইউএনও
ছবির ক্যাপশন: শেরপুর প্রতিনিধি

শেরপুর প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে নিহত মাহবুবের পরিবারের খোঁজখবর নিতে শেরপুরে তার বাড়ি পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ইউএনও মাহবুবা হক মাহবুবের বাড়ি পাকুরিয়া ইউনিয়নের তারগড় গ্রামে গিয়ে তার মা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের খোঁজখবর নেন।

এ সময় তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মাহবুবের কবর জিয়ারত করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের তাৎক্ষণিকভাবে শীতবস্ত্র ও শুকনা খাবার দিয়ে সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে  মাহবুবের পরিবারকে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন ইউএনও।

পরিদর্শনকালে পাকুরিয়া ইউনিয়নের সচিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪