| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানকে বরণ করতে-

লক্ষ্মীপুর থেকে ঢাকায় অর্ধ লক্ষাধিক নেতাকর্মী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ০০:৩৫:৪২:পূর্বাহ্ন  |  ১০৭৭০৮৩ বার পঠিত
লক্ষ্মীপুর থেকে ঢাকায় অর্ধ লক্ষাধিক নেতাকর্মী

লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে লক্ষ্মীপুর জেলার পাঁচ উপজেলা থেকে অর্ধ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

দলীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর থেকে কয়েকশ মাইক্রোবাস ও একাধিক বাসে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। পাশাপাশি লঞ্চ ও ব্যক্তিগত যানবাহনেও অনেকে রাজধানীর উদ্দেশে রওনা হবেন। নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা বিএনপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব ইতোমধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

বিএনপি সূত্র আরও জানায়, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান পরিবারসহ লন্ডনে যান। দীর্ঘ প্রবাসজীবন শেষে তার দেশে ফেরার খবরে লক্ষ্মীপুরসহ সারাদেশের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লক্ষ্মীপুরের নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ দেখা দিয়েছে। অর্ধ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় গিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবেন।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বলেন, জেলার প্রতিটি ইউনিট ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাস, মাইক্রোবাস, ট্রাক-পিকআপ এমনকি মোটরসাইকেলেও অনেকে ঢাকায় যাচ্ছেন। আমরা আশা করছি, এই অভ্যর্থনা হবে স্মরণকালের সেরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪